রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজনীতিকদের মধ্যে স্বচ্ছতা আসতে হবে : ড. দেবপ্রিয়

  |   রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

রাজনীতিকদের মধ্যে স্বচ্ছতা আসতে হবে : ড. দেবপ্রিয়

d o peo

মাদারীপুর, ১৬ মার্চ : বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেছেন, বাংলাদেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের প্রয়োজন। এজন্য রাজনীতিকদের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। পাশাপাশি রাজনীতিবিদদের গণতান্ত্রিক চিন্তাভাবনাও থাকতে হবে।

রবিবার বিকালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের রিসোর্স সেন্টারে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশ এখন আর সাহায্য নির্ভর দেশ নয়, রপ্তানি নির্ভর হয়ে উঠেছে। আগের তুলনায় বাংলাদেশের অর্থনীতি এখন অনেকটা মজবুত। গত ৪০ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে।

মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম চৌধুরী, বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

advertisement

Posted ১৯:০৮ | রবিবার, ১৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com