| শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের বালিসহস্র গ্রামের বাড়ীতে বৃহস্পতিবার ভোর রাতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী দৃর্বত্ত দুর্ধষ ডাকাতদের গুলিতে সাদিকুর রহমানের চাচাত ভাই আব্দুল মুহিত কাজল,সমছু মিয়া সহ তিনজন গুলিবিদ্ধ ও দুইজন আহত হন,গুরুতর আহত সমছু মিয়া গুলিবিদ্ধ হয়ে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্র জানায়, ভোর ৩টার দিকে ২০/২৫ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের কলাপসিবল গেইট কেটে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে রিভলবার নাইন সুটার বন্দুকের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ দেড়লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ৬টি মোবাইল ফোন,দুটি ল্যাপটপ সহ দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়,
এসময় চেয়ারম্যানের পাশের বাড়ির চেয়ারম্যানের চাচাত ভাইরা ডাকাতদের ডাকাতিতে বাধা দিতে আসলে চেয়ারম্যানের চাচাত ভাই আব্দুল মুহিত কাজল,সমছু মিয়া সহ তিনজন গুলিবিদ্ধ ও দুইজন আহত হন,ডাকাতরা তাদের গুলি করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ সমছু মিয়া কে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মৌলভীবাজার সদর ও রাজনগর সংসদীয় ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী এমপি,রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসকির খান
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান,মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও রাজনগর উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবিন্দ,
এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার বেলা সাড়ে ১২ টায় থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Posted ২২:৫১ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin