| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রায় শতাধিক হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। শুক্রবার বিকেলে এসব উদ্ধার করা হয়।
র্যাব-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আলী হায়দার আজাদ আহমদ জানান, শুক্রবার বিকেল চারটায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি পরিত্যক্ত টয়লেট থেকে প্রায় একশত হাতবোমা ও হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে মোহাম্মদপুরে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে শুক্রবার দুপুরের এ ঘটনায় আহত শাহিন (৩৫) ও সাব্বিরকে (১৯) আটক করে হাসপাতালে নেয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি বাড়িতে দুপুর সাড়ে ১২টার দিকে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তিনি জানান, আহত শাহীনকে ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Posted ২১:৫৬ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin