শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজধানীতে গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  |   শনিবার, ২৩ মার্চ ২০১৯ | প্রিন্ট

রাজধানীতে গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে শেরেবাংলা নগরে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত গণপরিবহনে অভিযান পরিচালনা করছে।

শনিবার (সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান।

সরেজমিনে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই সড়কে চলা গণপরিবহনের কাগজপত্র, ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। যাদের কাগজপত্রে অনিয়ম পাচ্ছেন, তাদের জরিমানা করছেন।

অভিযান চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।

এ সময় যেসব গাড়ির কাগজপত্র নেই। অতিরিক্ত যাত্রী বহন করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এক ঘণ্টা ধরে চলতে থাকা এ অভিযানে এখন পর্যন্ত ৫ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

advertisement

Posted ১৩:২৫ | শনিবার, ২৩ মার্চ ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com