| বুধবার, ১৯ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি,১৯ মার্চ: হঠাৎ ঝড়ো হাওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকের বালুখালী আদাপাহাড় এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার বেলা পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক নিখোঁজ হলেও পরে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে এক দম্পতি তাদের একটি শিশুকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসে। তারা কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এতে চালকসহ ওই দম্পতি ও তাদের শিশু নিখোঁজ হয়। পরে চালককে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
Posted ১৬:১১ | বুধবার, ১৯ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin