শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে মুগ্ধ দীপিকা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে মুগ্ধ দীপিকা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দায় যেমন রসায়ন জমে ওঠে, বাস্তব জীবনেও তেমনি খোলামেলা ভালোবাসার প্রকাশে তারা সবসময়ই আলোচনায় থাকেন। এবার সেই আলোচনার কেন্দ্রে রণবীরের নতুন লুক এবং দীপিকার মন্তব্য।

ইনস্টাগ্রামে রণবীরের ‘ধুরন্ধর’ লুকের ছবি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। কালো গলাবন্ধ স্যুট, মেরুন সিল্কের পকেট স্কয়ার, চোখে কালো সানগ্লাস, কানে দুল ও ফ্রেঞ্চকাট দাড়ি—এই স্টাইলিশ লুকে দেখে ছবির নিচে দীপিকা লিখেছেন,  ‘ওহ সো এডিবল!’ আর এই একটি মন্তব্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘ধুরন্ধর’। ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনকে।

ছবির প্রচারের মধ্যেই রণবীরের নতুন লুক প্রকাশ্যে আসায় ভক্তদের কাছেও প্রশংসিত হয়। দীপিকার মন্তব্য দেখে তারা বলছেন, “রণবীর-দীপিকার প্রেমের উষ্ণতা আগের মতোই আছে।”

স্বামী-স্ত্রীর এই আদুরে মুহূর্তই আবারও মনে করিয়ে দিল—রণবীর ও দীপিকার জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটিগুলোর একটি।

advertisement

Posted ০৭:০৩ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com