| মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
২৮ জানুয়ারি:
রংপুর-৬ আাসনের উপনির্বাচনে প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জেলা রির্টানিং অফিসার এই ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হওয়ায় রংপুর-৬ আসন ছেড়ে দেন। এ আসন শূন্য হওয়ায় উপনির্বাচন করতে হয়। এতে স্পিকার ড. শিরীন শারমিন অংশ নেন। তবে এই উপনির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনিই নির্বাচিত হয়ে যান।
Posted ১০:৪৫ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin