রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যৌথবাহিনীর সাথে গুলি বিনিময়ে শিবির কর্মী গুলিবিদ্ধ ,ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে জখম

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

যৌথবাহিনীর সাথে গুলি বিনিময়ে শিবির কর্মী গুলিবিদ্ধ ,ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে জখম

satkira

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় সড়কের ওপর গাছের গুড়ি ফেলে অবরোধ করার অপরাধে মশিউর রহমান (৪৫) নামের এক জামায়াত কর্মীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তার বাড়ি পারুলিয়া গ্রামে। রোববার দুপুরে সড়ক অবরোধের সময় হাতেনাতে আটক করে পুলিশ। পরে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্টেট রিজাউল করিম তাকে এ কারাদন্ড প্রদান করেন।

এদিকে রোববার সন্ধ্যা ৬টায় দেবহাটার কুলিয়া থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির ক্যাডার মাসুম বিল্লাহকে (২২) আটক করেছে। সে দেবহাটার কুলিয়া গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় বেলা দেড়টার দিকে জামায়াত-শিবির কর্মীরা সড়কের ওপর গাছের গুড়ি ফেলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মশিউর রহমানকে হাতেনাতে আটক করে। এসময় অন্যারা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ বছরের কারাদন্ডাদেশ দেয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর তাকে গ্রেপ্তার করে। এ খবরে জামায়াত-শিবির সংঘবদ্ধ হয়ে যৌথ বাহিনীর ওপর ইট পাটকেল ও গুলি বর্ষন করে। জবাবে যৌথ বাহিনীও পাল্টা ৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে মাসুম বিল্লাহ আহত হয়। পরে তাকে আটক করে পুলিশ প্রহরায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমান সাতক্ষীরার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
এদিকে,শহরের মুন্সিপাড়া এলাকায় জেলা ছাত্রলীগের কর্মী শাকিব হাসানকে রাত আটটার দিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে কারা বা কি কারনে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তা জানাতে পারেননি সদর ওসি ইনামুল হক।

advertisement

Posted ২৩:২২ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com