শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যে কোনো মূল্যে ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমেক্রাসি’ সফল করতে হবে -খেলাফত মজলিস

  |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

khalefat majlish bd

স্টাফ রিপোর্টার : সরকারের একতরফা প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় তত্বাবধায়ক সরকার এর অধীনে সকল দলের অংশ গ্রহণের মাধ্যমে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশ, মানুষ ও গণতন্ত্র রার দাবিতে আগামী ২৯ ডিসেম্বর ১৮ দল আহুত সারাদেশ থেকে ঢাকা অভিমূখে ‘মার্চ ফর ডেমেক্রাসি’ সর্বাত্বক সফল করার ল্েয শুক্রবার ঢাকা মহানগরী খেলাফত মজলিসের উদ্যোগে জরুরী শুরার বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ও ১৮ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, সরকারের সকল ষড়যন্ত্র উপো করে জনতার স্রোতে ২৯ তারিখের ‘মার্চ ফর ডেমেক্রাসি’ যে কোনো মূল্যে সফল করার মাধ্যমে অনৈতিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, জালিম-তাবেদার সরকারের পতন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। তিনি দেশবাসীকে ২৯ তারিখে জাতীয় পতাকা হাতে, চিড়া-গুড়সহ শুকনো খাবার সাথে রাখার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান বলেন-২৯ তারিখে জালিমের পতন ও মজলুমের বিজয় সুনিশ্চিত হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব শেখ গোলাম আসগর বলেন- অতি মাত্রায় ভারত প্রেম এই সরকারের পতন তরান্নিত করেছে।

ঢাকা মহানগরী শাখার সভাপতি মাওলানা নোমান মাজহারীর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার, এইচ, এম, হুমায়ূন কবির আজাদ, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।

advertisement

Posted ২১:২৯ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com