শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাজ্য গ্রেটার সিলেট ডেভেলোপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল, সাউথশিল্ড এর নতুন কমিটি গঠিত

  |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

image
 

নিজস্ব প্রতিনিধি, নিউ ক্যানসল :  ২৫শে নভেম্বর গ্রেটার সিলেট ডেভেলোপমেন্টে এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর সাউথশিল্ড শাখার একটি সভা অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান ব্রেসাইরি ওসেন রোডে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি এর নর্থ-ঈষ্ট অঞ্চলের মহাসচিব এ. রকিব শিকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা। বাৎসরিক রিপোর্ট সম্পন্ন করার পরপরই সংগঠনের সদস্যদের মধ্যে নতুন কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। সহ-সভাপতি হিসেবে মিসবাহ উদ্দিন তরফদার, নূর আহমেদ কিনু, মোহাম্মদ আজিজুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে আলী হায়দার নির্বাচিত হন। এছাড়াও অন্যান্যদের মধ্যে কমিটিতে আছেন  যুগ্ম সচিব দিলাল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ  সালিক উদ্দিন আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ দিলোয়ার  হুসেন, সংগঠন সম্পাদক মোনায়েম আহমেদ, সংস্কৃতি সম্পাদক সৈয়দ আব্দুল মজিদ, ধর্ম বিষয়ক সম্পাদক এমদাদুল হক চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক মিসেস সামিনারা শাহী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মজিবুল হক শাহী, সদস্য সচিব মঈন উদ্দিন শাকের, প্রেস সচিব মাহবুবুল আলম চৌধুরী লিমন, যুগ্ম-প্রেস সচিব সুজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ আহমেদ, খেলাধুলা বিষয়ক সম্পাদক রুপক মিয়া, খেলাধুলা বিষয়ক যুগ্ম-সম্পাদক রাসেল আহমেদ। সদস্য হিসেবে আছেন হাবিবুর রহমান রানা, আজিম উদ্দিন, সৈয়দ শরীফ আহমেদ, মুফতি বোরহান উদ্দিন, লুৎফুর রহমান, মালু মিয়া, আলাউর রহমান, কোহিনূর চৌধুরী, মির্জা বাচ্চু বেগ এবং মাসুম চৌধুরী।

উল্লেখ্য, যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সকল ধরণের সাহায্য সহযোগীতার জন্য স্বেচ্ছাসেবার ভিত্তিতে ১৯৯৩ সালে গ্রেটার সিলেট ডেভেলোপমেন্ট কাউন্সিল, ইউকে প্রতিষ্ঠিত হয়। নব-নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকে নির্বাচিত করার জন্য কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন সদস্য হতে ইচ্ছুকদের কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দারের সাথে যোগাযোগ করতে বলা হয়। আলী হায়দারের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার –০৭৮৮২৯০৯১৪৪।

advertisement

Posted ০০:২৪ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com