শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের প্রতিবাদ সভা

  |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

jcd uk

নিজস্ব প্রতিনিধি, লন্ডন :  বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের অফিসে পুলিশ দিয়ে গেরাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ,ছাত্রদল সহ সভাপতি আনোয়ার হোসেন টিপুকে গ্রেপ্তার ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন পিন্টু ভাইর মিথ্যা সাজা উদীয়মান ছাত্রদল নেতা মাজহরুাল ইসলাম নিশাতের বিনা কারণে ১১ দিন কারাবাস ও শীর্ষ নেতাদের বাসায় তল্লাশীর ঘটনায় যুক্তরাজ্যের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের প্রতিবাদ সভায় বক্তারা বলেন গ্রেপ্তার-হত্যা-নির্যাতন-নিপীড়ন করে পৃথিবীর কোনো ফ্যাসিবাদী ও স্বৈারাচারী সরকারের শেষ রক্ষা হয় না।

দেশের সাধারণ জনগণ আজ রাজপথে নেমে এসেছে। কোনো অপশক্তির এখন এদের দমিয়ে রাখার সাহস নেই। কোনো অবৈধ সরকারের অধীনে নির্বাচন মেনে নেওয়া হবে না। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই হাসিনা সরকারের কাঁথা-কম্বল গুটিয়ে বাড়িতে না পাঠানোর আগ পর্যনত্দ নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। এখনো আন্দোলন শুরু হয়নি। যখন মানুষ বাড়িঘর ছেড়ে ঘুম হারাম করে রাজপথে নেমে আসবে, তখন উড়ে যাবে এই সরকার।

সারা দেশে যেভাবে খালেদা জিয়ার নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া ছাড়া শেখ হাসিনার আর কোনো পথ নেই।সরকার অনতিবিলম্বে ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আউয়াল মিন্টু, শিমুল বিশ্বাস, ছাত্রদল সহ সভাপতি আনোয়ার হোসেন টিপুকে  সহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে হবে নাহলে বাংলাদেশের সকল মন্ত্রীদের কে যুক্তরাজ্যে পতিহত করা হবে।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বি এন পির সাংগঠনিক সম্পাদক  যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি  জসিম উদ্দিন সেলিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তজাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম রিবলু, যুক্তরাজ্য বি এন পির সহ ছাত্র বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আহবাব হোসেন খাঁন বাপ্পি, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, ইমতিয়াজ এনাম তানিম, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক নেতা বারিস্টার আশরাফ আরেফিন,জাহাঙ্গীর  আলম রাহুল, অলিউর রহমান চৌধুরী ফাহিম,আসিফ,জহির আসিফ,মাসুম প্রমুখ।

advertisement

Posted ২৩:১৭ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com