সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর কোতোয়ালি থানায় বোমা হামলা : আতঙ্ক

  |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

P1_jessore-kotoaly-thanae

যশোর কোতোয়ালি থানায় বোমা হামলা হয়েছে। গতকাল রাত সোয়া সাতটার সময় রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তি থানা ভবন লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। বোমাটি থানা চত্বরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ ও ডিউটি অফিসার শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এএসপি ও যশোর পুলিশের মুখপাত্র রেশমা শারমিন বলেন, ‘বোমা হামলার কথা শুনেছি।’

ঘটনার জন্য কোনো দল বা গোষ্ঠীকে সন্দেহ করছেন কি-না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, ‘যশোরে তো এমন ঘটনা ঘটার কথা নয়। আমি এখন থানায় যাচ্ছি। পরে বিস্তারিত কথা হবে।’

advertisement

Posted ০০:১৪ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com