রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ময়মনসিংহের তারান্দায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত

  |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

mymongsing - akcident

ময়মনসিংহ: ময়মনসিংহের তারান্দায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শিমুলিয়া নামকস্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, শেরপুর সদরের টাঙ্গারিয়াপাড়া গ্রামের মন্টু মিয়া (৬৫) ও মজনু মিয়া (৩৭), কৃষ্ণ দড়িপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৪৩) ও নিজাম উদ্দিন (৩৮), লছমনপুর গ্রামের রহিম উদ্দিন (৪৫)। হতাহতদের সবাই শেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলার জারিয়ার লেডিরকান্দা এলাকার দেবু শাহ পাগলার  মাজারের ওরস থেকে যাত্রী নিয়ে শেরপুরে যাওয়ার সময় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার শিমুলিয়া নামকস্থানে রিংকু-বিশাল পরিবহণের একটি বাস (ঢাকা-জ-২৭২) অপর একটি বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। খবর পেয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী এবং পুলিশ সুপার মঈনুল হক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ দিকে দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে যান চলাচল বন্ধ থাকে।ময়মনসিংহের তারাকান্দা থানার উপ-পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন জানান, বাসটিকে পিছন দিক থেকে অপর একটি বাস ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

advertisement

Posted ১২:০৬ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com