| রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
মৌলভীবাজার, ২৩ মার্চ : চতুর্থ দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় বেসরকারী ভাবে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো: মিজানুর রহমান মিজান (ভিপি মিজান) নির্বাচিত হয়েছেন। রবিবার সদর উপজেলার নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপির মো: মিজানুর রহমান মিজান প্রাপ্ত ভোট ৪৩ হাজার ২শ ৬৯ ভোট (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ সমর্থিত মুহিবুর রহমান তরফদার (দোয়াত-কলম), ৩১ হাজার ১শ ৮৮ ভোট পেয়েছেন।
১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার দুই লাখ আট হাজার ২৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পাঁচ হাজার ২৫৫ ও নারী ভোটার এক লাখ তিন হাজার সাত জন।ওই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Posted ২১:১৪ | রবিবার, ২৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin