| বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদরের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোহাম্মদ কামাল হুসেনের সমর্থনে বার্মিংহামে মিডল্যান্ডসে বসবাসরত মৌলভীবাজার বাসীর পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত ১১ই মার্চ মঙ্গলবার মধ্যরাতে বার্মিংহামের স্মলহিথস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্টে কানাডা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও জাসদ নেতা সুহেল আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তারা মো: কামাল আহমদকে মৌলভীবাজার বাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক, পরিছন্ন রাজনীতির অহংকার ও গণ মানুষের নেতা হিসেবে উল্লেখ করে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তার পক্ষে কাজ করে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বীরমুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদ, নুরুল ইসলাম লেখন, আমিরুল ইসলাম বেলাল, সালাউদ্দিন সালিক, মোহাম্মদ মওলুদ, কমরেড মসুদ আহমদ, কয়সর আহমদ, কাজী সাইফুদ্দিন আহমদ, এডভোকেট শহিদুর রহামান ফারুক, মোহাম্মদ ইসলাম, শাহজাহান মিয়া, ইকবাল হুসেন, রাজু আহমেদ, সৈয়দ এলাহী হক সেলু, মোস্তফা কামাল বাবলু, রুহেল খান, কায়ছারুল ইসলাম সুমন, জয়নাল আহমদ, দুরুদ আহমদ, মোহাম্মদ হাসান, আব্দুল কাদির আবুল, সাইফুল ইসলাম, এম এ মুনতাকিম, কবির উদ্দিন, শমশেদ বখত চৌধুরী, রহমত আলী, হুমায়ূন কবীর চৌধুরী, মোহাম্মদ শাহজাহান খান প্রমুখ ।
পরিশেষে মোহাম্মদ কামাল হুসেনের সাফল্যের জন্য মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য বিশেষ দোয়া করা করা ।
Posted ১১:১৩ | বুধবার, ১২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin