রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সৈয়দ মো. আতহার আর নেই

  |   শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Syed-Md.Athhar
মৌলভীবাজার প্রতিনিধি:: বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সৈয়দ মো. আতহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

শনিবার সকাল ১০টায় তাঁর বর্শিজোড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বর্শিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর প্রথম নামাজে-জানাযা অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে তাঁর দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বাদ আছর গ্রামের বাড়ি শহরতলির বালিকান্দিতে তৃতীয় নামাজে-জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার একজন প্রবীন সাংবাদিককে হারালো।  সৈয়দ মো: আতহারের মৃত্যুতে দেশ বিদেশ থেকে বিশিষ্টজনেরা শোক প্রকাশ করছেন। কার্ডিফ থেকে প্রবাসী কমিউনিটি লিডার দৈনিক মৌলভীবাজার ডট কম এর সম্পাদক মনসুর আহমদ মকিস এক শোকবার্তায় বলেন সৈয়দ মো: আতহার ছিলেন একজন সৎ ও নির্ভিক সাংবাদিকতার উজ্জল দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলাবাসী একজন প্রবীণ নিষ্টাবান সাংবাদিককে হারালো। তিনি সৈয়দ মো: আতহার এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরো শোক প্রকাশ করেছেন পাতাকুড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, প্রবাসের প্রহর সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, নির্বাহী সম্পাদক এস রহমান মামুন, ডেইলি সিলেট ডট কম এর সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সম্পাদক কে এ রাহিম, নির্বাহী সম্পাদক মারুফ হাসান, প্রবাসী কমিউনিটি লিডার শাহ মো. শাফি কাদির প্রমুখ।

advertisement

Posted ১৫:১১ | শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com