| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

প্রহসনের নির্বাচন বাতিল ও গ্রেফতারকৃত নেতাÑকর্মীদের মুক্তির দাবীতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ বাদ জোহর শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার শহর সভাপতি মাও. সৈয়দ মুজাদ্দীদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী ও রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও.আহমদ বিলাল।
তিনি বলেন প্রহসনের নির্বাচন এদেশের জনগণ মানেনা,একদলীয় নির্বাচনের তফসিল অবিলম্বে বাতিলের আহবান জানান তিনি, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি নূর হুসাইন ও কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারী লুৎফুর রহমান জাকারিয়াসহ সকল গ্রেফতারকৃত নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ সাইফুর রহমান, মাও. শিব্বির আহমদ, খিজির মুহাম্মদ জুলফিকার, মুহিবুর রহমান চৌধুরী, মুহাম্মদ জিয়া উদ্দীন ইউসুফ, শ্রমিক নেতা ফারুক আহমদ, মৌ:আব্দুল মুকিত, মাও.লুৎফুর রহমান কামালী, সাবেক ছাত্র নেতা ইকবাল আহমদ, ছাত্র মজলিসের শহর সভাপতি এহসানুল হক, সেক্রেটারী ফরহাদ সাইফুল্লাহ প্রমুখ।
Posted ২০:১৩ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin