বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মৃত্যুদণ্ড সমর্থন করে না বৃটেন: ওয়ার্সি

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

মৃত্যুদণ্ড সমর্থন করে না বৃটেন: ওয়ার্সি
warche
নিজস্ব পেতিবেদক, 

ঢাকা: বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করলেও আদালতের দেওয়া মৃত্যুদণ্ড সমর্থন করে না যুক্তরাজ্য। বলেছেন  ঢাকায় এক দিনের সফরে আসা যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বৃটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি দুই দলই সমঝোতা চায় বলে জানান ওয়ার্সি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আমি পৃথক বৈঠক করেছি। তারা উভয়ই সমঝোতা চান।”
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ওয়ার্সি বলেন, “সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, যেখানে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।”  বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোকে যুক্তরাজ্য সমর্থন করে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে ওয়ার্সি পররাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন।
এক দিনের সফরে বৃহস্পতিবার সকালে ঢাকা আসেন ওয়ার্সি। রাতেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ প্রতিমন্ত্রী গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করেছিলেন। তখন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধাপরাধের বিচার ও শাহবাগ আন্দোলন সম্পর্কে কথা বলেছিলেন।

advertisement

Posted ১৬:২৩ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com