বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুন্সীগঞ্জে সহস্রাধিক জাতীয় পতাকা ছিনিয়ে নিলো পুলিশ

  |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

dorji

মুন্সীগঞ্জ, ২৮ ডিসেম্বর  :  গণতন্ত্রের জন্য অভিযাত্রায় সামিল হতে ২ হাজার পিস জাতীয় পতাকা বানানোর টার্গেট নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার তেলেরবিল এলাকায় ৭ জন টেইলার্স শ্রমিক দিনরাত কাজ করছিলেন। সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন পতাকা বানাতে ২০ হাজার টাকা চুক্তি করেন টেইলার্স মালিক জান শরীফের সঙ্গে।
আর এ খবর পেয়ে শহরের উপকন্ঠ মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশের একটি টিম শুক্রবার রাতে  শরীফের টেইলার্সের দোকানে হানা দেয়। এ সময় তৈরীকৃত ১ হাজার ৫’শ পিস জাতীয় পতাকা ছিনিয়ে নিয়ে যায় পুলিশ।
নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বেলাল উদ্দিন ১ হাজার পতাকা নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন- ২৯  ডিসেম্বরের পর ছিনিয়ে নেয়া পতাকা ফিরিয়ে দেওয়া হবে।

advertisement

Posted ০৯:০৮ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com