| মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

মেহের আমজাদ, মেহেরপুর : মুজিবনগরের সংখ্যালঘু ও দরিদ্র মেধাবী ছাত্রদের মাঝ শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামি ছাত্র শিবির। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার সময় কেদারগঞ্জ বাজার সংলগ্ন শিবির অফিসে ১১০ জন ছাত্রের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও জেলা মাদ্রাসা বিষায়ক সম্পাদক আনোয়ার হোসেন, শহর সভাপতি আবু সাঈদ স¤্রাট, মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি রেজাউল করিম সহ শিবিরের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
Posted ১২:০০ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin