সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পেয়েও পেল না সাগর-শম্পা জুটির প্রথম ছবি

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

sagor shompa

ঢাকা, ১৫ ডিসেম্বর  : নতুন বছরের ১৭ জানুয়ারী মুক্তি পাওয়ার কথা ছিল সাগর-শম্পা জুটির প্রথম ছবি ‘মনের মধ্যে লেখা’ ছবিটি। কিন্তু দেশের এই পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না। মুক্তির পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এই ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হোসেন মুরাদ। মেরীনা মুভিজ থেকে প্রযোজিত ছবিটি ইতোমধ্যে ৮০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চূড়ান্ত কথা হয়েছে।
শম্পার সাথে নিজের প্রথম ছবি মুক্তি পাওয়া নিয়ে সাগর জাস্ট নিউজকে বলেন, ‘আমি ও শম্পা জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলাম। কিন্তু এটি ছবিও এখনো মুক্তির মুখ দেখলো না। এখন আমরা অপেক্ষা করছি।’
অবশ্য শম্পার ছবি ‘মাটির পিঞ্জিরা’ ইতোমধ্যে মুক্তি পেয়েছে। সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগীতার নায়ক-নায়িকা দু’জন।
সাগর ছবিটি নিয়ে বলেন, ‘এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। কমেডি, রোমান্স ও অ্যাকশন ধাঁচের ছবি এটি। আমরা চেষ্টা করেছি ভালো করতে। মুক্তির মিছিলে এটি আমার প্রথম ছবি। এরপরই মুক্তি পাবে হাসান কামরুলের পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ছবিটি।’
জাস্ট নিউজজের সাথে কথার ফাঁকে সাগর একটি সুসংবাদ দেন। তা হলো সাগর-শম্পা জুটি তিনি মেরীনা মুভিজের সাথে আগামী তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

advertisement

Posted ২১:৩৯ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com