রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছেন শেখ হাসিনা: মতিয়া

  |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

মুক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছেন শেখ হাসিনা: মতিয়া
motia
শেরপুর প্রতিনিধি : 

শেরপুর: কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, “দেশের মুক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের পরবর্তী বংশধরদের জন্য চাকরির নিশ্চয়তা দেয়া হয়েছে। এজন্য সংসদে আইন পাস করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই এটা সম্ভব হয়েছে। অন্য কোনো নেতার পক্ষে এ কাজটি করা কোনমতেই সম্ভব হতো না।”

মতিয়া চৌধুরী রোববার রাতে নকলা উপজেলার মুক্তমঞ্চে এক সমাবেশে এসব কথা বলেন।
মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, “আপনারা অস্ত্র তুলে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা এনেছিলেন। অনেক সহযোদ্ধাকে হারানোর স্মৃতি এখন ভুলে যাননি। আরেকটিবার নতুন প্রজন্মকে নিয়ে দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবারের যুদ্ধ শেষ যুদ্ধ। এ যুদ্ধেও আমরা বিজয়ী হব।”
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে সমাবেশে উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম উকিল, মোকছেদুর রহমান লেবু, শফিকুল ইসলাম জিন্নাহ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফেরদৌস রহমান জুয়েল, হাফিজুর রহমান লিটন প্রমুখ বক্তব্য দেন।

advertisement

Posted ২৩:৪১ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com