বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে খালেদা জিয়া

  |   বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

khaleda with freedomfighter

২৯ জানুয়ারি:  বিএনপির চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে মুক্তিযোদ্ধারা মতবিনিময় করছেন। গুলাশনে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত ৮টা ৫০ মিনিটে এ মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়।

মতবিনিময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতেয়াক আজীজ ওলফাত, সাবেক সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক  শফিউজ্জামান খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, বাংলাদেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মুক্তিযোদ্ধা সাদেক খান, কর্নেল (অব.) জয়নুল, কর্নেল মফিজ দেওয়ান, শাহ মোহাম্মদ আবু জাফর, আব্দুর রহমান, এম এ খালেক, আজীজুল হক লেবু, জহির উদ্দিন বাবুল, ইঞ্জিনিয়ার শাহ আলম, আব্দুল মজিদ, অ্যাডভোকেট শাহাব উদ্দিন, হাজী ওয়ালিউল্লাহসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন।

উল্লেখ্য, ইতোমধ্যে খালেদা জিয়া পেশাজীবী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এছাড়া বৃহস্পতিবার রাতে কৃষিবিদদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া।

advertisement

Posted ১৯:০৯ | বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com