রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুক্তিযুদ্ধের চেতনায় প্রহসনের নির্বাচন প্রতিহত করুন – নোমান : ‘পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন’

  |   শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

মুক্তিযুদ্ধের চেতনায় প্রহসনের নির্বাচন প্রতিহত করুন – নোমান : ‘পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন’
Nomanস্টাফ রিপোর্টার : আজকের নির্বাচনকে প্রহসন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে আয়োজিত ইতিহাসের কলঙ্কময় নির্বাচন সফল হলে বাংলাদেশ অগণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি পাবে। অগণতাতিন্ত্রক দেশ গঠনের জন্য একাত্তরে রণাঙ্গনে যুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধের চেতনায় প্রহসনের নির্বাচন প্রতিহত করতে দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
গতকাল শনিবার এক বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বিপন্ন হবে। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ একটি অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে। এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক তিলক হয়ে থাকবে। ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ও বিদেশে গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত হবে। প্রহসনের নির্বাচন বর্জনের পাশাপাশি পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে তিনি আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি, এবারও একদলীয় নির্বাচন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। জনগণ এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। জনগণই সব ক্ষমতার উত্স। জনগণের সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর ইতিহাসে অতীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না। জনাব নোমান বলেন, ‘রাত যত গভীর হয়, সকাল তত তাড়াতাড়ি হয়’। এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি চলমান গণতন্ত্র ও দেশ রক্ষার আন্দোলনকে আরও জোরদার করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিজয় আমাদের অতিসন্নিকটে ইনশাআল্লাহ।

 

 
advertisement

Posted ১১:০৫ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com