রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অগণতান্ত্রিক পন্থা পরিহার করে রাজনীতির পথে আসুন, বিএনপিকে ওবায়দুল কাদের

  |   বুধবার, ০১ জুন ২০২২ | প্রিন্ট

অগণতান্ত্রিক পন্থা পরিহার করে রাজনীতির পথে আসুন, বিএনপিকে ওবায়দুল কাদের

দলছুট ও মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে বিএনপি তথাকথিত প্ল্যাটফর্ম তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরেবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

আজ এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমন মন্তব্য করে অগণতান্ত্রিক পন্থা পরিহার করে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান।

 

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে দেশের সংবিধান ও গণতন্ত্রকে ভূ-লুষ্ঠিত করে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান দেশে তথাকথিত বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন বলে বিএনপি নেতৃবৃন্দ মন্তব্য করে থাকেন।

 

মূলত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধবিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতি করার লাইসেন্স প্রদানের পাশাপাশি প্যাড সর্বস্ব রাজনৈতিক দল ও দলছুট রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে কারফিউ মার্কা গণতন্ত্র চালু করে জাতির সাথে তামাশা করেছিল।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারই ধারাবাহিকতায় আজও বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল ও দলছুট নেতাদের নিয়ে তথাকথিত বহুদলীয় প্লাটফর্ম তৈরি করার পাঁয়তারা করছে। দুর্নীতিবাজ নেতৃত্বকে মুক্ত করার নামে তথাকথিত আন্দোলনের এই প্লাটফর্ম মূলত দেশের প্রতন্ত্র এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার প্লাটফর্ম।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে আটক করে রাখে নাই এবং স্বাধীন বিচার বিভাগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেই মোনেডের বিপরীতে ট্রেনেড ব্যবহার করেননি।

 

এমনকী মানবিক শেখ হাসিনা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে তার নিজের বাসায় রেখে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। কিন্তু বিএনপি সরাসরি আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড জিয়ার কুপুত্র দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী নতুন যে প্লাটফর্ম তৈরির পায়তারা করছে তা দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।

 

ওবায়দুল কাদের বলেন, যারা একাধিকবার গণঅভ্যুত্থান ও গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে তাদের মুখে গণঅভ্যুত্থানের কথা হাস্যকর মনে হয়।

 

দেশবাসী ভালো করেই জানে, গণধিকৃত ও গণশত্রুরা রাজনীতির মাঠে জনগণের কল্যাণে কখনোই কিছু করে না এবং তারা ঐক্যবদ্ধ হলে তাতে জনদুর্ভোগ বাড়ে। পণবিরোধী এসব শক্তির স্বরূপ জাতির সামনে উন্মোচিত। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জনগণকে ঐক্যবদ্ধ করে এই অশুভ শক্তির ছায়া থেকে দেশের মানুষকে দূরে রাখতে চায়।

 

বিএনপি নেতৃবৃন্দের প্রতি অগণতান্ত্রিক পন্থা পরিহার করে জনকল্যাণকর রাজনীতির পথে আসার আহ্বান জানিয়ে কাদের বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের পাঁচতারা না করে নির্বাচনে অংশসহণের প্রস্তুতি গ্রহণ করুন। অন্যথায় বরাবরের মতো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে।

advertisement

Posted ০৯:২৫ | বুধবার, ০১ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com