| রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
কায়রো, ২৬ জানুযারি : মিশরে এবার সংসদীয় নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। দেশটির নির্বাচনী প্রথার রদ-বদল ঘটিয়েই আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান শাসক কর্তৃপক্ষের এ পরিকল্পনা বাস্তবায়ন হলে মাস দু’য়েকের ব্যবধানেই সেনা প্রধান থেকে মিশরের রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি। খবর রয়টার্স।
রবিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির অর্ন্তবর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর বলেন,দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার পরিকল্পনা গ্রহণ করেছি। আর তা হলো সংসদীয় নির্বাচনের আগেই আমরা প্রেসিডেন্ট নির্বাচন করবো।
এদিকে বিরোধীরা প্রেসিডেন্টের এ পরিকল্পনার কড়া সমালোচনা করছে। তারা বলছেন, এটি বাস্তবায়ন হলে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করবেন। আর সিসি যিনি ক্ষমতায় বসে যাবার রাস্তা খুঁজছেন, তিনি ক্ষমতায় বসলে সেনা সমর্থনই মূলত তাকে শক্তি যোগাবে।
এদিকে দেশটির সংবিধান কি হবে তা নিয়ে ইতিমধ্যে গণভোটও হয়ে গেছে। তবে এ বিষয়টি এখনো প্রশ্নই রেখে দিলো সংসদ না প্রেসিডেন্ট কোন নির্বাচন আগে হবে।
Posted ১২:০৫ | রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin