শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে গণহত্যা ও বাংলাদেশে ইসলামী শিক্ষা সংকুচনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট


লন্ডন : গত ১৭ সেপ্টম্বর  খেলাফত মজলিসের ইষ্ট লন্ডনস্থ অফিসে খেলাফত মজলিস ক্যানিংটাউন,পপলার বো শাখার যৌথ উদ্দ্যোগে মিশরে গণহত্যা বাংলাদেশে বর্তমান আওয়ামী বাকশালী স্বৈরাচারী সরকার কর্তৃক ইসলামী শিক্ষা সংকুচনের প্রতিবাদে বো শাখা সভাপতি জনাব ইসবাহ উদ্দীন কামরুলের সভাপতিত্বে হা. খলিলুর রহমানের পরিচালনায় ত্রক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জনাব আব্দুল হক সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সম্মানিত বায়তুল সম্পাদক শায়খ আব্দুল করীম

তিনি তার বক্তব্যে মিশরের নিরীহ জনগণের উপর সামরিক সরকার(জানতা) কর্তৃক হত্যাকে গণহত্যা হিসাবে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করে সে দেশের জনগণ কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসীর মুক্তি দাবী করেন। তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন বর্তমান আওযামী স্বৈরাচারী সরকারের ইসলামী শিক্ষা সংকুচনের তীব্র নিন্দা জানান।

বিপুল সংখ্যক জনগনের উপস্থিতিতে উক্ত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দাওয়া সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব শেখ মুস্তাক আহমদ। তিনি তার বক্তব্যে সবাইকে আরো সক্রিয় ভাবে দ্বীনি আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

সভায় বিশেষ
অতিথি
হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান তালুকদার তিনি তাহার বক্তব্যে বলেন ইসলামিক মুভমেেনটর জন্য সবাইকে মানসিক,সামাজিক, রাজনৈতিক ভাবে সংগঠিত  হওয়ার তাগিদ দেন.উক্ত সভায় আরো বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার  মুহতারাম সভাপতি জনাব মাওলানা তায়িদুল ইসলাম, জাবিরআহমদ, মুহাম্মদ আব্দুল মালিক,সাইদুর রহমান সাইদ,মাও: নুফাইস আহমদ প্রমুখ।

প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে বর্তমান আওয়ামী দুঃশ্বাসনেরকবল থেকে মুক্তির জন্য সবাইকে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

সভাশেষে মাওলানা আতাউর রহমান জাকির দেশও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৫:০৭ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com