| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ইতালি প্রতিনিধি : ইতালির মিলানে ইসলামিক দি কর্দিনামেন্ত এসোসিয়েসন মিলানোর আয়োজনে কাশীনা গুব্বা মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন টিভি চ্যানেল উপস্থাপক ও ইস্ট লন্ডন মসজিদের প্রধান খতিব শাইখ আব্দুল কাইয়ুম। মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জুনায়েদ সুবহান এর সার্বিক তত্ত্বাবধানে ওয়াজ মাহফিলে আলোচনা করেন পবিত্র কোরআন শরীফের ইতালিয়ান অনুবাদক হামজা পিক্কার্দ ,মিলান ইসলামিক ও মসজিদ এসোসিয়েসনের আহবায়ক দাবিদে পিক্কার্দ ,মিলান কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালক হাফিজুল ইসলাম খোকন,বাংলাদেশ ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ আলী হাসান,বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সভাপতি আবু হানিফ পাটোয়ারী,কাইম এর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াসিন।
Posted ১৭:২৬ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin