শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মিঠুন চক্রবর্তী পুত্র মহাক্ষয় বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  |   মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮ | প্রিন্ট

মিঠুন চক্রবর্তী পুত্র মহাক্ষয় বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বর্ষীয়াণ অভিনেতা মিঠুন চক্রবর্তী পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন ভোজপুরী ছবির এক অভিনেত্রী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পাশাপাশি মিমো ওষুধ খাইয়ে তাকে গর্ভপাতে বাধ্য করিয়েছেন বলেও অভিযোগ। মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এই অভিনেত্রী। দিল্লির রোহিণী আদালতে উঠেছে এই মামলা। আদালত মিমো ও যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআরের নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, এফআইআরে প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগও সামিল করতে হবে।

ওই অভিনেত্রীর অভিযোগ, কাজের সূত্রে মিমোর বাড়ি গিয়েছিলেন তিনি ২০১৫-র এপ্রিল মাসে। তখন থেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিমো। তারপর থেকে নিয়মিত তাদের মধ্যে সম্পর্ক হয়, মিমো তাকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিতেন। ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে মিঠুন পুত্র তাকে গর্ভপাতের ট্যাবলেট খাওয়ান, বলেন, এখন বাচ্চা হলে তার ক্যারিয়ার নষ্ট হবে। কিছুদিন আগে অভিযোগকারিণী যখন মিমোকে ফের বিয়ের কথা বলেন, তিনি নাকি তার কুষ্ঠী দেখতে চান। তারপর বলেন, বিয়ে হবে না কারণ কুষ্ঠী মিলছে না। ৭ তারিখ অন্য একজনকে বিয়ে করছেন মিমো। এ সময়ে মিমোর মা যোগিতা বারবার ফোন করে ওই অভিনেত্রীকে হুমকি দিতেন বলে অভিযোগ। যোগিতা নাকি তাদের প্রভাব প্রতিপত্তির কথা উল্লেখ করে ভয়  দেখাতেন তাকে। ফোনে কথাবার্তার অংশ ও মিমোর সঙ্গে তার বিনিময় করা মেসেজও অভিযোগকারিণী আদালতে পেশ করেছেন।

advertisement

Posted ১৩:৩০ | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com