বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়া আওয়ামীলীগ কতৃক ৪৩তম মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই অর্জিত হতে পারে মানুষের অর্থনৈতিক মুক্তি এবংপ্রবাসীদের অর্থের টাকা সচল রাখে দেশের অর্থনীতির চাকা

  |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

Malayasea

এম,আমজাদ চৌধুরী রুনু, মালয়েশিয়া থেকেঃ  মালয়েশিয়া আওয়ামীলীগ কতৃক ৪৩ তম মহান ২৬ শে মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৩০ মার্চ রবিবার কুয়ালালাম পুরস্ত সাইদ বিষ্ট্রো হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযুদ্বা শওকত হোসেন পান্না বলেছেন, প্রিয় স্বাধীনতা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানের শোষণ ও দুঃশাসনের নাগপাশ ছিন্ন করে স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজ সেই ইতিহাসের অম্লান দিন ২৬ মার্চ, ৪৩তম স্বাধীনতা দিবস। প্রধান অতিথি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ দিবাগত মধ্যরাতের প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার স্বাদ পায় বাংলার মানুষ। বাঙালির চিরকালের গৌরব আর অযুত অহঙ্কারের এক অবিনশ্বর দিন ।

দীর্ঘকালের পরাধীনতার গ্লানি আর বিজাতীয় শাসন-শোষণের যাঁতাকল থেকে বেরিয়ে বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭১ সালের এই দিনটিতে। এক ক্রান্তিকাল পেরিয়ে আমাদের প্রিয় স্বদেশ ভূমি আজ স্বাধীনতার ৪৩তম বার্ষিকীতে উপনীত হলেও সত্যিকারের স্বাধীনতার স্বাদ আজও পুরোপুরি পায়নি এ দেশের মানুষ। ভৌগোলিক মুক্তি এলেও আসেনি অর্থনৈতিক স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই অর্জিত হতে পারে মানুষের অর্থনৈতিক মুক্তি।

মালয়েশিয়া আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হক জোসেফ ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহিরের উপস্তাপনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য মালয়েশিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাশেদ বাদল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। অন্যদিকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও স্বাধীনতাবিরোধী জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে আজ সৃষ্টি হয়েছে অভূতপূর্ব এক গণজাগরণ। যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মুষ্টিমেয় গোষ্ঠী ছাড়া গোটা জাতি এই দাবিতে একাট্টা। আর আমাদের সামনে দিনবদলের হাতছানি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সরকার। 

দেশের মানুষ আজ যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার আকাক্সক্ষায় উজ্জীবিত। এমনকি সকল ষড়যন্ত্র ও দুঃশাসনের চির অবসান ঘটিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও ঘাতক, যুদ্ধাপরাধীমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আকাক্সক্ষায় আজ উদ্দীপ্ত গোটা জাতি। বিশেষ অতিথির বক্তব্য মীরপুর থানা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক এস এম হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে বাঙালি জাতি প্রবাসেও পালন করেছে এবারের স্বাধীনতা দিবস। আলোচনা সভায় উপস্তিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, প্রবাসীদের যে ভাবে দেশের জন্য টান রয়েছে তেমনি দলের জন্যও টান রয়েছে যা আপনাদের উপস্তিতিতে বুঝতে পেরেছি। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্বা হাজী মো: মতিউর রহমান,  আওয়ামীলীগের সহ সভাপতি কাইয়ূম সরকার, এম এ করিম, যুগ্ন সাধারন সম্পাদক মাহতাব খন্দকার, মোঃ হুমায়ন কবির,এম আমজাদ চৌধুরী রুনু, মুকলেছুর রহমান, সাইফুল ইসলাম, আক্তারুল আলম, মো:কিবরীয়া, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক এ কামাল চৌধুরী, মোস্তফা তালুকদার,  বাবলা মজুমদার, আবু হানিফ, জহিরুল ইসলাম জহির,  বিজন মজুমদার, মোঃ মাহাবুবুর রহমান রুবেল, রেজাউল হক লায়ন,  শরিফ আহমেদ রাজা, রাজা, জাকির হোসেন প্রমূখ।

বিষয় :
advertisement

Posted ১০:৪৯ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com