| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
২১জানুয়ারিঃ মালয়েশিয়ায় অবস্থানরত অজ্ঞাত সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটক করেছে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার অবৈধ শ্রমিকদের গ্রেফতার অভিযানের প্রথম দিনেই এসব বাংলাদেশি আটক হন। তাৎক্ষণিকভাবে আটককৃতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কয়েক হাজার শ্রমিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের নাগরিকও রয়েছেন।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তবে বেসরকারি হিসাবে সংখ্যাটা প্রায় সাত লাখ। সম্প্রতি মালয়েশিয়া সরকার অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেয়। সে সময় প্রথম পর্যায়ে দুই লাখ ৬৭ হাজার বাংলাদেশি এবং দ্বিতীয় পর্যায়ে দুই লাখ চার হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ হয়। তবে ২৫ হাজার শ্রমিক বৈধ হওয়ার সুযোগ নেননি। দ্বিতীয় মেয়াদে বৈধ হওয়ার সুযোগ শেষ হওয়ার পর থেকে পুনরায় আটক অভিযান শুরু করলো মালয়েশিয়া সরকার।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশী প্রবাসী ফয়েজ আহমেদ জানান, আমার জানামতে প্রচুর সংখ্যক বাংলাদেশী পুলিশের হাতে আটক হয়েছেন। মালয়েশিয়ার প্রতিটি জেলায় পুলিশের অভিযান চলছে।
তিনি বলেন, এ পর্যন্ত কতজন আটক হয়েছে তা জানা যায়নি। তবে বিকেলে বিস্তারিত জানা যাবে।
Posted ১৪:৪১ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin