শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগে বাসে পেট্রোলবোমা, নিহত ১

  |   শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

petrol1.thumbnail
 

নিজস্ব প্রতিবেদক : মালিবাগ চৌধুরীপাড়া পদ্মা সিনেমাহলের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক জন নিহত এবং কমপক্ষে আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রোলবোমার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গিয়ে থেমে যায়। এসময় রাস্তায় একটি হাত বিচ্ছিন্ন ও রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত হণ আরও এ ব্যক্তি, যার নাম গোলাম কিবরিয়া (৪৫) বলে জানা যায়।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে টানা ৭২ ঘণ্টার দ্বিতীয় দফার অবরোধ চলছে। এর আগে ৭১ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন গত বৃহস্পতিবার শাহবাগে একটি বাসে পেট্রোলবোমা হামলায় ১৯ জন দগ্ধ হন।

advertisement

Posted ১৫:১৬ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com