বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপকে কমনওয়েলথথেকে বহিষ্কার করা হয়েছে

  |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

commonwealth

রাজনৈতিক সংকট নিরসনে ব্যর্থ হওয়ায় মালদ্বীপকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার সংস্থাটি এ ঘোষণা দেয়। 
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির তদন্তে মালদ্বীপের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এ অভিযোগের সুনির্দিষ্ট ধারায় দেশটিকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করে সংস্থাটি।
বৈঠকে কমনওয়েলথভুক্ত মন্ত্রীরা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের কঠোর সমালোচনা করেন এবং দেশটির সংকট নিরসনে তাকে আহ্বান জানান।
বহিষ্কারের ফলে সংস্থাটিতে এখন মালদ্বীপের সদস্যপদ নেই।
কমনওয়েলথ জানিয়েছে, সংস্থাভুক্ত দেশগুলোর মন্ত্রীরা মালদ্বীপের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ক্ষমতাচ্যুত করার পর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দেশটিতে অস্থিরতা চলছে। কয়েক দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারছেন না।
গত সপ্তাহের তৃতীয় দফা নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশিদ শতকরা ৪৬.৯৩ ভাগ ভোট পান। কিন্তু অপর একজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট নির্বাচন স্থগিত রাখে। এর আগে আরেকটি নির্বাচন দেশটির পুলিশি বাধায় পণ্ড হয়।

advertisement

Posted ১৯:০৮ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com