রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘‘মার্চ ফর ডেমোক্রেসি’ ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে’’

  |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

‘‘মার্চ ফর ডেমোক্রেসি’ ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে’’

forkrul

নিজস্ব প্রতিবেদক, সংবাদ২৪.নেট, ঢাকা : ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি বাধাগ্রস্ত করতে সরকার আপ্রাণ পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রহসনের নির্বাচন  বন্ধে এ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কর্মসূচি ঘোষণার রাত থেকেই বিএনপির চেয়ারপারসনের বাসভবন ও গুলশানের রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ এবং নেতা-কর্মীদের সেখানে আসা-যাওয়ায় বাধা প্রদানের পাশাপাশি সারা দেশে যৌথ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।’ বিবৃতিতে বলা হয়, গত রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে দলীয় সাংসদ শাম্মী আখতারসহ চারজন নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও গুলশানের কার্যালয় অবরুদ্ধ অবস্থায় আছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় গত তিন মাস থেকেই অবরুদ্ধ করে রেখেছে এই ফ্যাসিস্ট সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘বর্তমান সরকার সব দিক থেকে ধরাশায়ী বলেই কাণ্ডজ্ঞান হারিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতারের নামে পর্যুদস্ত করার পাঁয়তারা করছে। কিন্তু সরকারের এই অপচেষ্টা দেশের গণতন্ত্রকামী জনগণ কখনোই সফল হতে দেবে না।’ বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে সারা দেশে গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের দাবি মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের পথে আসুন।’

advertisement

Posted ২২:১২ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com