রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘মানুষ শান্তিতে থাকতে পারলে ইলেকশন ভালো হলো না মন্দ হলো তা দেখবে না’ f

  |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

‘মানুষ শান্তিতে থাকতে পারলে ইলেকশন ভালো হলো না মন্দ হলো তা দেখবে না’ f

kamrul

মানুষ দুবেলা ভালো খেতে-পরতে পারলে ইলেকশন বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু ভাববে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের মানুষ যদি শান্তিতে থাকতে পারে তাহলে ইলেকশন ভালো হলো, না মন্দ হলো তা দেখবে না।

শনিবার দুপুরে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে রাজশাহী ও রংপুর বিভাগের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, জনগণ ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আমাদেরও এটাই প্রধান লক্ষ্য ছিল, সে লক্ষ্য পূরণ হয়েছে।শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এখন সরকারকে দুর্নীতি মুক্ত রেখে এগিয়ে যেতে হবে।

খাদ্য মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি ও সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তায় কোনো দুর্নীতি ও সিন্ডিকেট মেনে নেয়া হবে না। মতবিনিময় সভায় তিনি রাজশাহী ও রংপুর বিভাগে আরো খাদ্য গুদাম নির্মাণ এবং সংস্কার ও মেরামতের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সঙ্গে শিগগিরই খোলা বাজারে চাল ও আটা সরবরাহ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় আরো বক্তৃতা করেন, খাদ্য সচিব মুশফিকা ইকফাত, যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান, বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী প্রমুখ।

advertisement

Posted ০৯:১২ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com