শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন তারেক জিয়া

  |   সোমবার, ২৫ এপ্রিল ২০১১ | প্রিন্ট

লন্ডন প্রতিনিধি
ইউকে বিএনপির সভাপতি আলাজ্ব কমর উদ্দিনের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন তারেক জিয়া। চিকিৎসার জন্যে লন্ডন আসার পর থেকে তারেক রহমানের যাবতীয় দেখাশুনা এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন কমর উদ্দিন, আগলে রেখেছেন ভাইয়ের মতো । তারেক জিয়ার লন্ডনের অবস্থান কমর উদ্দিন ছাড়া দলের আর কেউ জানতেন না, এমনকি দেশে থেকে নেতা-কর্মী বা তার আইনজীবিরা লন্ডনে আসলে কমর উদ্দিনের মাধ্যমে তার সাথে দেখা সাক্ষাৎ করতে হতো। তারেক পরিবারের হাট বাজার থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া সহ সব কিছুর ভার ছিল কমর উদ্দিনের উপর। কমর উদ্দিন ও তার নিরাপত্তার কথা চিন্তা করে কয়েকবারই তার বাসস্থান পরিবর্তন করিয়েছেন। এমনকি মৃত্যুর সময় তারেক জিয়া ছিলেন তার পাশে। কথা ছিল আগামী মাসে বেগম জিয়ার লন্ডন সফর শেষে কমর উদ্দিনকে সাথে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান। নিয়তির নির্মম পরিহাস সেটি আর হলোনা, তারেক রহমান এমনিতেই অসুস্থ তার পর লন্ডনে একমাত্র আপন জনের মৃত্যুতে মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন তিনি।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১০:০৭ | সোমবার, ২৫ এপ্রিল ২০১১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com