সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানবতার জন্য দরকার হাসিনার নেতৃত্ব: ব্যারিস্টার আমীর

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

মানবতার জন্য দরকার হাসিনার নেতৃত্ব: ব্যারিস্টার আমীর
barrister amirul islam
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা : মানবতার জয়ের জন্য প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, আর এ জন্য দরকার শেখ হাসিনার নেতৃত্ব। বলেছেন আইনজীবী ও সংবিধানপ্রণেতা ব্যারিস্টার আমীর-উল ইসলাম। তিনি মানবতার জয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘এ বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন,“দেশে যে পরিস্থিতি চলছে, সে বিষয়ে আমরা কেউ সজাগ নই। এমন সময়ে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হচ্ছে, যখন প্রায় প্রতিদিনই মানবতাবিরোধী কার্যক্রম চলছে। বাসে আগুন জ্বালিয়ে মানুষ মারা হচ্ছে, কলকারখানা বন্ধ করে দিয়ে কর্মজীবী মানুষকে অনাহারে রাখা হচ্ছে।”
তরুণ নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দিয়ে ব্যারিস্টার আমীর বলেন, ২৫ মার্চের কালরাতে এক হয়ে সবাই কাজ করেছি। কিন্ত এখন মানবতাবিরোধী কাজ চললেও সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করতে পারছি না। এ কারণে আমাদের তরুণ নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সবাইকে নিয়ে কাজ করবে।”
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ইসলামী দলের ব্যানারে যারা আন্দোলন করছে, সহিংসতা ছড়াচ্ছে, তাদের সঙ্গে অন্য দলের নেতারা হাত মেলাচ্ছে কি না খতিয়ে দেখতে হবে। তিনি ভালো মানের ছাত্রনেতা গড়ে তোলার আহ্ববান জানান।
বিদেশীদের সমালোচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রশিদ আশকারী বলেন, “যখন বাংলাদেশের আটজন নাগরিককে আইনের আওতায় নিয়ে মারা হচ্ছে, তখন তারা কোনো শব্দ করেন না। যখন যুদ্ধাপরাধীদের আইনের মাধ্যমে ফাঁসি দেয়া হচ্ছে তখন তাদের মাথাব্যথা শুরু হয়েছে।”
সভায় অধ্যাপক আক্তারুজ্জামান জামায়াত শিবিরকে কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মশিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আমাদের একটি পৃথক রাষ্ট্রই দেননি, সাড়ে সাত কোটি মানুষকে এক কাতারে এনেছিলেন। তিনি মানবতার গান গেয়েছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মতিউর রহমান লাল্টু, শহিদুল্লাহ প্রমুখ।

advertisement

Posted ২১:১৩ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com