সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

  |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

wasim

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মজিব উদ্দিন তালুকদার ওয়াসিমকে সভাপতি, সহিদুল ইসলাম শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের মাধবপুর উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটি অনুমোদন দেয়া করা হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ তথা সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ নাঈম হাসান, উপ-বেসরকারি বিশ্ব বিদ্যালয় বিষয়ক উপ-সম্পাদক শাহিন আহমেদ সিরাজী, সহ-সম্পাদক মোঃ শাহ আলম ও সহ-সম্পাদক নজরুল ইসলামের সুপারিশ ক্রমে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল উক্ত কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যানরা হলেন, সহ-সভাপতি সোলায়মান খাঁন, মনির হোসেন, রেজাউল আমিন সুমন, মিজানুর রহমান, শেখ রেজাউল হক, মোঃ আল আমিন ও আনু মিয়া সুমন।

যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাগর আহমেদ, সাহাদত হোসেন দুলাল, মোবাশ্বির মিয়া ও নজরুল ইসলাম তুহিন। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, সাকীবুল আলম ও মওদুদ আহমেদ রুবেলকে মনোনীত করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও একই সময়ে মাধবপুর পৌর ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। হৃদয় পাঠান উজ্জলকে সভাপতি, শাহ আল মামুন টিপুকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সুমন চন্দ্র ঋষি, সুজন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও কাজী জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিকেও আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।

advertisement

Posted ০৩:৫৯ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com