শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে নিহত ১, আহত ২

  |   শনিবার, ২৭ জুলাই ২০১৩ | প্রিন্ট


সাব্বির হাসান আকাশ, মাধবপুর, হবিগন্জ : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া কসবা বাড়ী নামক স্থানে মঙ্গলবার বেলা ১১টায় যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। 

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- হবিগঞ্জ থেকে যাত্রীবাহী লোকাল একটি বাস (চট্রগ্রাম-জ-৩১৩) যাত্রী নিয়ে মাধবপুর আসার পথে বেলা ১১টায় উল্লেখিত স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধুমড়ে-মুছড়ে খাদে পড়ে যায়। 

গুরুতর আহতদের মধ্যে লাল মিয়া (৫০), মিছির আলী (৪০), কাজী ফয়েজ মিয়া (৪০), মুক্তিযোদ্ধা খুরশেদ আলী (৫৭), যুবরাজ (৩০), শিরিন আক্তার (২২), আব্দুল হান্নান (৩০), সুমন (২৬) ও ফরিদ মিয়াকে (৫০) মাধবপুর ও বাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
For News : news@shadindesh.com
advertisement

Posted ১৫:৪৯ | শনিবার, ২৭ জুলাই ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com