রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাদক থেকে শিশুদের দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী

  |   সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

pm-golaf

গোপালগঞ্জ, ১৭ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে শিশুদের দূরে রাখতে হবে। কেননা এগুলো একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেঙ মসজিদ প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা আগামী দিনের নেতৃত্ব দেবে। শিশুদের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, শিশুদের মেধা বিকাশে সব রকম সহযোগিতা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি স্কুলে স্কুলে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

advertisement

Posted ১৩:৪৫ | সোমবার, ১৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com