শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর জীবনার্দশ অনুকরনেই বিশ্ববাসীর শান্তি : এসএম জামাল উদ্দীন ইউ

  |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর জীবনার্দশ অনুকরনেই বিশ্ববাসীর শান্তি : এসএম জামাল উদ্দীন ইউ

muhammed 1

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব এসএম জামাল ইউ আহমদ (জিমই) বলেছেন, সমাজ ও রাষ্ট্রিয় জীবনে শৃংখলা বজায় রাখতে ধর্মীয় শিক্ষার বিকল্পনেই। ‘মানুষ মানুষের জন্য’ একথাটির প্রকৃত অর্থঅনুধাবন করতে হলে ইসলামের শিক্ষাই গ্রহণ করতে হবে। তিনি বলেন, আজকের অশান্তিময় সমাজ ব্যবস্থায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর জীবনার্দশ অনুকরনেই বিশ্ববাসীর শান্তি ও মুক্তি নিহিত । তিনি বলেন, সমাজের অর্ধেকই নারী। তাই ছেলেদের পাশা পাশী মেয়েদেরকে ও দ্বীনী শিক্ষা দিয়ে আর্দশ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর উত্তর বালুচরে জামিয়া নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক ও শিকার্থীদের এক সভায় একথা বলেন।  জামিয়ার পরিচালক মাওলানা তোফায়েল আহমদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়ার পৃষ্টপোষক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, গোলাম কিবরিয়া ওয়েস, সিলেট রির্পোট সম্পাদক রুহুল আমীন নগরী, জামিয়ার শিক্ষাক মাওলানা মিজানুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম হাবিবী।

এছাড়া পর্দার আড়ালে শিক্ষিকাদেও মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজা আলিমা হুসনা সুলতানা, কামরুন্নাহার শিফা, সৈয়দা আলিমা তাহমিদা খাতুন প্রমুখ।

সভাশেষে এসএম জামাল উদ্দীন আহমদ জামিয়া নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার সার্বিক শিক্ষাকার্যক্রম অবগতহয়ে প্রশংসা করেন। তিনি জামিয়ার সার্বিক উন্নতি কল্পে সাধ্যমত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বার্তাপ্রেরক : মাওলানা তোফায়েল আহমদ

উসমানী  জামিয়ার পরিচালক

advertisement

Posted ১৮:৫১ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com