রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মস্তকবিহীন লাশ হত্যাকান্ডে জড়িত পুলিশ সদস্য গ্রেফতার

  |   বুধবার, ২২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

police -bobon-murder

২২জানুয়ারিঃ  রাজধানীর ট্রাফিক পুলিশ ভবনের ছাদ থেকে উদ্ধারকৃত নান্নু মুন্সি হত্যার অভিযোগে শওকত (৩৯) নামে এক পুলিশ কনস্টেবলকে সন্ধেহভাজন হিসেবে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম জানান, হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক কলহ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত কনস্টেবলসহ আরো দুই ব্যক্তি মিলে জবাই করে ওই ব্যক্তিকে হত্যা করে দেহটি ছাদের ওপর রেখে মাথাটি অন্য কোনো স্থানে ফেলে দিয়েছে। মাথা উদ্ধারে গ্রেফতারকৃতকে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ।

তিনি জানান, এ ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, জয়েন্ট কমিশনার (ট্রাফিক), উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) ও ডিবির একজন সহকারী কমিশনার। গ্রেফতারকৃত ব্যক্তি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গাড়ি চালক ছিলেন। তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে কিছু দিন পূর্বে তাকে বরখাস্ত করা হয়েছিলো।

এর আগে সকালে লাশটিকে নিজের স্বজন বলে দাবি করেন জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। তিনি জানান, নিহত ব্যক্তির নাম নান্নু মুন্সি। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়।

জয়নাল আবেদীন নিজেকে নান্নুর স্ত্রীর বড় ভাই বলে দাবি করেন। সকাল ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে লাশের গায়ে থাকা কাপড় দেখে লাশ শনাক্ত করেন। তিনি সেখানে থাকা সাংবাদিকদের জানান, নান্নু গত রবিবার একজন কনস্টেবলের সঙ্গে দেখা করার কথা বলে ঢাকায় আসেন।

advertisement

Posted ১০:১০ | বুধবার, ২২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com