রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মসজিদে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

  |   শনিবার, ২৮ মে ২০২২ | প্রিন্ট

মসজিদে নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

বরগুনার তালতলী উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল ওয়াহেদ (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ছোট বগী ইউনিয়নের সুন্দরীয়া এলাকায় মার্কাজ জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আব্দুল ওয়াহেদ জুমার নামাজ পড়তে তালতলীর মার্কাজ জামে মসজিদে যান। সেখানে নামাজের মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জায়নামাজে হেলে পড়েন। পরে সেখানেই তার তার মৃত্যু হয়। আত্মীয়-স্বজনরা এসে মরদেহটি সুন্দরীয়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে যান।

মুসল্লিরা জানান, হঠাৎ করেই হেলে পড়েন তিনি। প্রচণ্ড বুকে ব্যথার বিষয়টি জানালে তাকে জায়নামাজে শোয়ানোর পরপরই তিনি মারা যান। পরে তার আত্মীয়স্বজন এসে মরদেহ নিয়ে যান।

 

advertisement

Posted ০৬:১৯ | শনিবার, ২৮ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com