শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মসজিদে নববিতে প্রবাসীদের ইফতার মাহফিলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া

  |   সোমবার, ২৯ জুলাই ২০১৩ | প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে মসজিদে নববিতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে রোববার সন্ধ্যায় ইফতার মাহফিল যোগ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একটি বেসরকারি টেলিভিশনের খবর থেকে এ তথ্য জানা যায়।
 
পবিত্র ওমরাহ পালনের জন্য এর আগে রোববার ভোরে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার পার্টিতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মদিনায় থাকাকালে রাজকীয় দারুল আমান প্রসাদে তিন দিন অবস্থান করবেন বেগম জিয়া। সৌদি বাদশাহ’র আমন্ত্রণে ওমরাহ পালন করছেন তিনি।

১০ দিনের এ সফরে বেগম জিয়া সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গেও ইফতার পার্টিতে যোগ দেয়ার কথা রয়েছে।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৭:১১ | সোমবার, ২৯ জুলাই ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com