রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি দম্পতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি দম্পতি

অনলাইন ডেস্ক : সৌদি আরবে মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন এক দম্পতি। জানা যায়, ওই দম্পতি রাজধানী রিয়াদ থেকে ৪০০ কিলোমিটার দূরে আল-জওফ প্রদেশের কুরাইয়াত শহরের একটি মরুভূমিতে তাঁবু খাটান, সেখানেই তাদের করুণ পরিণতি ঘটে। খবর গালফ নিউজের।

 

ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য তারা তাঁবুর ভেতর কয়লা জ্বালিয়েছিলেন। এর থেকে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কাবলেন আল-শারারি ও তার স্ত্রী। মূলত, মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপন করতে গিয়েছিলেন তারা।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা উদ্ধারের জন্য আবেদন করেন। পরে একটি উদ্ধারকারী দল অনেক খোঁজাখুঁজি করে সাকাকার মরুভূমিতে একটি তাঁবুর ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

 

সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, তাবুর ভেতরে কয়লা জ্বালানোর কারণে বাতাসে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিল। ফলে তারা বিষক্রিয়ার শিকার হয়ে মারা যান।

 

এ ঘটনার পর দেশটির সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, কয়লা বা কাঠ জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে, ঘরের ভেতরে বা তাঁবুর মতো বদ্ধ স্থানে তা জ্বালানো উচিত নয়।

advertisement

Posted ০৫:৩৫ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com