সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রিসভায়ও যোগ দেবে – নির্বাচনেও অংশ নেবে জাতীয় পার্টি: গভীর রাতের বৈঠকের সিদ্ধান্ত!

  |   সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

মন্ত্রিসভায়ও যোগ দেবে – নির্বাচনেও অংশ নেবে জাতীয় পার্টি: গভীর রাতের বৈঠকের সিদ্ধান্ত!

jatio_party_ershad

সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দিবে জাতীয় পার্টি (জাপা) এবং প্রধামন্ত্রীর ঘোষিত সর্বোদলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনেও অংশ নেবে তারা। গভীর রাতে পার্টি চেয়ারম্যান এরশাদের সাথে বৈঠকে শেষে এমনটাই জানালেন জাতীয় পার্টির নেতারা।

রোববার মধ্যরাতে দলীয় বৈঠক শেষে বেরিয়ে এসে জাপার মহাসচিব রুহুল আমীন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একথা নিশ্চিত করেন।
রোববার রাত পৌনে এগারোটায় জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাসায় বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে বারোটায়।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় পার্টির আওয়ামী ঘরনার নেতা হিসাবে পরিচিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পাটি। একই সঙ্গে ওই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেও যাবে জাতীয় পার্টি।
এছাড়া জাতীয় পার্টির পক্ষে সর্বদলীয় মন্ত্রিসভায় সাতজন যোগ দিচ্ছেন বলেও নিশ্চিত করেন তিনি।
এর আগে জাতীয় পার্টির তরফে সর্বদলীয় সরকারে ছয়জনের যোগ দেওয়ার কথা ছিলো। তবে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুও সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেন আনিসুল ইসলাম মাহমুদ।
 
মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, গণতন্ত্র উত্তরণের জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি।
সোমবার বেলা সাড়ে এগারোটায় সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সর্বদলীয় সরকার ও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার আনিস ও রুহুল আমীন হাওলাদার।
বৈঠকে জাপা চেয়ারম্যানের সঙ্গে শুধুমাত্র কয়েকজন সিনিয়র নেতা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছে জাতীয় পার্টির একটি বিশ্বস্ত সূত্র। বৈঠকে ছিলেন দলীয় মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভ রায় প্রমুখ।

advertisement

Posted ০০:৫৮ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com