বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মধ্যযুগীয় বর্বরতা : আ’লীগ নেত্রীর চার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা- অভিযোগের তীর বিএনপির দিকে

  |   বুধবার, ২২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

nur1

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী অঞ্চলে তে ক্রমেই বাড়ছে হাত ও পায়ের রগ কেটে মানুষ খুনের ঘটনা। আইন শৃঙ্খলা বাহীনির দুর্বলতার সুযোগ নিয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে রগ কাটা বাহীনির সদস্যরা-এমনটাই অভিযোগ স্থানীয় জনগণের।

তবে সবসময় পুরুষদের উপরই এই নৃশংস আক্রমণ হলেও সর্বশেষ শিকার হলেন চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী নূরজাহান বেগম(৪৫)।

বুধবার শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় রাত সোয়া ৯টার দিকে নূরজাহান বেগমের হাত ও পায়ের রগ কেটে দেয়া হয় এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সর্বশেষ বুধবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত নূরজাহান বেগমকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ইউপি সদস্য নূরজাহান বেগমের ওপর হামলার ঘটনায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মী খুন হচ্ছেন। আহত হয়ে পঙ্গুত্বও বরণ করেছেন অনেকে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের রেজিস্ট্রার ডাক্তার দীন মোহাম্মদ জানান, নূরজাহান বেগমের অবস্থা সংকটাপন্ন। ধারালো অস্ত্র দিয়ে তার চার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে। আঘাত রয়েছে বাম স্তনে ও বুকের নিচের অংশে। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

তিনি আরও জানান, নূরজাহান বেগমের কেটে যাওয়া রগগুলো দ্রুত জোড়া দেয়া প্রয়োজন। রগগুলো সময়মতো জোড়া দেয়া না গেলে তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। আর এ কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে অতিদ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, একটি সন্ত্রাসী মামলায় মঙ্গলবার মোবারকপুর ইউপি সদস্য ও বিএনপি নেতা তসিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তসিকুলের লোকজন নূরজাহানকে কুপিয়ে আহত করেছে।

অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, মাত্র তিন মাসের ব্যবধানে শিবগঞ্জে জামায়াত-বিএনপি ক্যাডারদের হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয়জন নেতাকর্মী খুন হয়েছেন।

সর্বশেষ শিবির ক্যাডাররা আওয়ামী লীগ নেতা ও শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি এনামুল হককে দোকানের মধ্যে অগ্নিসংযোগ করে নৃশংসভাবে হত্যা করে। এছাড়া প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই পঙ্গু হয়ে দূর্বিষহ জীবনযাপন করছেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য, শিবগঞ্জে জামায়াত-শিবির ও বিএনপির নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশের ভূমিকা রহস্যজনক। দিনের বেলায় হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছে না। ফলে এ এলাকা প্রশাসনের নীরবতার কারণে জামায়াত-বিএনপির রামরাজ্যে পরিণত হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে বিএনপির লোকজন জড়িত বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে পারিবারিক ও দলীয়ভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

advertisement

Posted ১৭:০৪ | বুধবার, ২২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com