ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী।
রোববার রাত পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ড্যান মজীনার বাসায় দুই ঘন্টাব্যাপী এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা গেছে, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা, দেশের চলমান অবস্থা ও ঈদের পরে দেশের রাজনীতির অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির আশঙ্কা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
তবে এ বিষয়ে শমসের মবিন চৌধুরী সাথে যোগাযোগ করা হে তিনি বৈঠকের বিষয় অস্বীকার করে বলেন, ‘রাষ্ট্রদূতের চা-য়ের আমন্ত্রণেই তার বাসায় গিয়েছিলাম’।তার সঙ্গে আমার শুধু চা চক্র অনুষ্ঠিত হয়’।
উল্লেখ্য, শনিবারই খালেদা জিয়ার সাথে সফরে থাকা শমসের মবিন চৌধুরী সৌদি আরব থেকে দেশে ফেরেন।
For News : news@shadindesh.com