| রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ফরহাদ হোসেন, লালমোহন (ভোলা) : দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ ( লালমোহন- তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নুরুন্নবী চৌধুরী শাওন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ভোলা-৩ আসনে ৯৮ কেন্দ্রের ফলা ফল ঘোষণার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন নৌকা প্রতীকে ১,৭১,৮৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি (জাপা) নাঙ্গল প্রতীকে এডভোকেট এ কে এম নজরুল ইসলাম মিয়া ৯,০৭২ ভোট পেয়েছেন। ফলাফল প্রকাশের পর আ’লীগ নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ঢিলে ঢালা ভাবে নির্বাচন সম্পূর্ণ করা হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পযর্ন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে প্রিজাইডিং, প্রশাসনের লোকজন ও কিছু এজেন্ট ছাড়া তেমন কোন ভোটারদেও দেখা যায়নি। বেলা ভাড়ার পর থেকে কিছূ সংখক পুরুষ ভোটারদের ভোট কেন্দ্র আসতে দেখা গেলেও নরী ভোটারদেও তেমন একটা দেখা যায়নি। অনেক ভোট কেন্দ্রের জাতীয় পার্টির এজেন্ট না থাকলেও কিছু কিছু কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত কর্মীদের এজেন্ট হিসেবে দেখা যায়। অনেক কেন্দ্র ভোটার আসলেও তাদেরকে ভোট দিতে হয়েছে আলীগ সর্মথিত এজেন্টের সামনে। তার কারণে বাধ্য হয়ে অনেক ভোটার নিজের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে হয়েছে ।
বদরপুর ইউনিয়নের হরলী বাড়ির দরজা কাওমি মাদ্রাসা, দক্ষিণ চর টিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চর কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীর চর বাজার মাধ্যমিক বিদ্যালয় সহ অধিকাংশ কেন্দ্রে এজেন্টর সামনে ভোটাররা ভোট দিয়ে এজেন্টের হাতে দিলে এজেন্ট ভোট গুছিয়ে বাক্সে রাখতে দেখা যায়। দুপুর ১টার পর বদরপুর ইউনিয়নের পশ্চিম চর টিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা, চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ ১নং সরকারী প্রাথমিক কেন্দ্র সহ অধিকাংশ ভোট কেন্দ্র ভোটারা উপস্থিত না আসায় প্রশাসনের লোকজনদেরকে অলস সময় কাটাতে দেখা গেছে।
সব মিলিয়ে তুচ্ছ ঘটনা ছাড়াই ভোলাÑ ৩ আসনের নির্বাচন সর্ম্পূণ হয়েছে। এদিকে বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশের পর আ’লীগ প্রার্থীর শাওন নির্বাচিত হওয়ায় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে। ভোলা-৩ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছেন ৯৮টি, লালমোহনে ৬৭ টি ও তজমুদ্দিন ৩১টি কেন্দ্র রয়েছেন, মোট ভোটার সংখ্যা ২৫৪৭০২ ভোটার রয়েছেন।
Posted ০১:১১ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin