সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভোট ছাড়া এমপি নির্বাচিত হওয়ায় মজিনার উদ্বেগ

  |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

Mojinnnnnna

ঢাকা, ১৭ ডিসেম্বর : দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট ছাড়াই বেশিরভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাইকমিশনার ড্যান ডব্লিউ মজিনা। তিনি বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের ব্যাখ্যার অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে মজিনার বৈঠকে এ আলোচণা হয়েছে বলে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তিনি মজিনাকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশে যা কিছু ঘটছে- সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে তিনি জানান, মজিনা তাকে বলেছেন, অর্ধেক আসনে নির্বাচন নেই। ইলেকশন মানেই তো মানুষের ভোট দেয়া।
বৈঠকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কেও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
বৈঠকে অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতকে জানিয়েছেন,  ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ বন্ধ করে রেখেছেন। তিনি গ্রামীণ ব্যাংকে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছেন। অথচ তিনি একজন সম্মানীয় মানুষ।
আগামী ৫ জানুয়ারির পরে আওয়ামী লীগই সরকার গঠন করছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, তা তো বটেই।
সাংবাদিকরা মুহিতের কাছে জানতে চান, তিনিই অর্থমন্ত্রী থাকবেন কি না- উত্তরে মুহিত বলেন, আমি জানি না, এটা প্রধানমন্ত্রী ঠিক করেন।
৫ জানুয়ারির পরের সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র অস্বস্তিবোধ করবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি তা বলতে পারবেন না।

advertisement

Posted ০৯:১৮ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com